বিশ্বের প্রথম মানুষ

প্রথম পুরুষ এবং প্রথম মহিলার গল্প

বাইবেল অনুসারে

ঈশ্বর প্রথম মানুষ তৈরি করেছিল মাটি দিয়ে।পৃথিবীর প্রথম মানুষ (পুরুষ ) 'অ্যাডাম' 'ও তার বাসস্থানের জন্য তৈরি করেছিল "গার্ডেন অফ ইডেন"( স্বর্গের বাগান ), যাকে আমরা 'প্যারাডাইস' নামেও চিনি। এই জায়গাটি ছিল অসম্ভব সুন্দর, বাগানটির চারদিকে ছিল চারটি নদী(পিষণ, গিহন, টাইগ্রীস ও উপফ্রাতেশ), তবে অ্যাডাম এখানে একাকীত্ব অনুভব করে তাই ঈশ্বর তাঁর সঙ্গী হিসেবে 'ইভ' নামের এক অসম্ভব সুন্দরি নারীর সৃষ্টি করে। অ্যাডাম নারীকে দেখে খুব খুশি হয় এবং তার হাত ধরে।

কাল্পনিক প্রথম পুরুষ ও নারী 

 ঈশ্বরের তৈরি বাগানে( গার্ডেন অফ ইডেন) থাকা সেই প্রথম মানব ছিল নিরামিষভোজী এবং এই বাগানটিতে ছিলো প্রচুর ফলের গাছ। তবে তাদের এই বাগানটির সকল গাছের ফল খাবার অনুমতি ছিল, শুধুমাত্র "ভালো-মন্দ জ্ঞান " এবং "অমৃত" হওয়া এই দুটি গাছের ফল খাওয়া নিষিদ্ধ ছিল। তাদের বলা হয়েছিল তারা সেই ফল খেলে সময় বাড়ার সাথে সাথে ধীরে ধীরে মারা যাবে।
কাল্পনিক অ্যাডাম ও ইভি 

এরপর একদিন অ্যাডাম এবং ইভ তাদের খাবার সংগ্রহ করছিল, সেই সময় ইভকে কেউ ডাকলো, সে ঘুরে দেখল একটি সাপ তার সাথে কথা বলছে, আর এই সাপটিই ছিল ঈশ্বরের পরম শত্রু "লুসিফার"। সে ইভকে বলে ঈশ্বর কি তোমাদের সব ফল খাওয়ার অনুমতি দিয়েছে? ইভ বলে হ্যা, তবে বাগানের মাঝে ওই ভালো মন্দ জ্ঞানের গাছের ফলটি বাদে। তারপর সাপটি বলে আমার মনে হয়না এই সুন্দর ফলটি খেলে তোমাদের কোনো ক্ষতি করবে এবং ঈশ্বর জানে এই ফল খেলে তোমরাও ঈশ্বরের মতো ঠিক ভুল বিচার করতে পারবে। ইভ সাপটির কথা বিশ্বাস করে ফলটি পেরে নিজে খায় এবং অ্যাডাম কেও কিছুটা খেতে দেয়। এরপর তারা নিজেদের মধ্যে অদ্ভুদ কিছু অনুভূতি লক্ষ্য করে এবং বস্ত্র পরিধানের কথা ভাবে কিন্তু ঈশ্বরের কথা অমান্য করায় তারা অখুশি ও ভয় অনুভব করতে থাকে। তারপর তারা শুনতে পায় যে ঈশ্বর তাঁদের ডাকছে, সেটা শুনে তারা এক ঝোপের মধ্যে লুকিয়ে পরে, কিন্তু ঈশ্বর জানে তারা কোথায় সে তাঁদের বলেন যে সে ওই গাছের ফলটি তাঁদের খেতে বারন করেছিলেন তবুও তারা সাপের কথা শুনে ফলটি খায়। তাই ঈশ্বর তাঁদের অভিশাপ দেয় যে তারা আর সহজে কিছু পাবে না, তাঁদের নিজেদের খাবার নিজেদের তৈরি করতে হবে এবং পুরুষের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতে হবে এমনকি নারীর পক্ষেও সন্তান জন্ম দেওয়া খুব একটা সহজ হবে না।


1 Comments

If have you any doubts? Please let me know.

Post a Comment

If have you any doubts? Please let me know.

Previous Post Next Post