Street Food Fuchka Recipe|puchka kolkata-bangla fuchka

 

আমাদের সকলেরই প্রিয় এই রাস্তার খাবার 'ফুচকা'(fuchka),,, তবে কে বানালো এই ফুচকা?এটি কোথায় প্রথম বানানো হয়? এবং এর নাম ফুচকা কেন হলো!                  

ফুচকাকে আমরা অনেকেই পানিপুরি ও গোলগাপ্পাও বলি। ভারতের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত এই ফুচকা। যেমন - মধ্য প্রদেশে এটিকে 'ফুলকি' বলে, উত্তর প্রদেশে 'পদকে' বা 'পানি কে বাতাসে', হরিয়ানায় এটাকে বলে 'পানি পাত্রী', আসামে এর নাম 'ফুসকা' বা 'পুস্কা', ওড়িশার কোনো কোনো অংশে 'গুপ-চুপ', এবং ঝাড়খণ্ড, বিহার, নেপাল, বাংলা এবং ছত্তিশগড়ে এর নাম হলো 'ফুচকা'।ফুচকার দুটি গুরুত্বপূর্ণ উপাদান হলো আলু ও মরিচ এবং দুটোই ৩০০ থেকে ৪০০ বছর পূর্বে ভারতে আসে। 'ফুচকা' উৎপত্তির দুটি সংস্করণ আছে। প্ৰথমটি হলো ঐতিহাসিক, এবং দ্বিতীয়টি পৌরাণিক। ঐতিহাসিকভাবে বিশ্বাস করা হয় যে, এটি প্রথম মগধে উত্থিত হয়েছিল। মগধ জায়গাটি বর্তমানে পশ্চিম এবং মধ্য বিহারের মধ্যে পরে। তখন মগধে ফুলকি নামক একটি খাদ্য উপাদান খুব জনপ্রিয় ছিল। ঐতিহাসিক মত অনুসারে ওই ফুলকিই আধুনিক কালের 'ফুচকা'। তবে এটা যে আবিষ্কার করেছিল তার নাম ইতিহাসের পাতায় নেই। দ্বিতীয়টি হলো পৌরাণিক ঘটনা, এর সময়কাল  হল মহাভারতের যুগে। যখন পঞ্চপাণ্ডব সদ্য বিবাহিত দ্রৌপদী নিয়ে তাদের মা কুন্তীর কাছে যায় তখন কুন্তী তাঁকে একটি কাজ দিয়েছিল। কুন্তী দেখতে চেয়েছিল তার পুত্রবধু দ্রৌপদী সে তার পুত্রদে র সাথে পরিচালনা করতে সক্ষম হবে কিনা। কুন্তী দ্রৌপদীকে কিছু বাঁচানো সব্জী ও খুব সামান্য পরিমাণ কিছু আটা দেয়( যা দিয়ে হয়তো একটি রুটি হবে)। তিনি তাকে এই জিনিস দিয়ে  এমন কোনো খাবার বানানোর দিয়েছিলেন যা তার পাঁচ ছেলের খিদে মেটাবে। তবে দ্রৌপদী খুব বুদ্ধিমতী ছিল, সে ওই আটা টা পাঁচ ভাগে ভাগ করে পাঁচটি ছোটো ছোটো লিচি তৈরি করল, যা দিয়ে তৈরি হল ফুচকা, এবং সেই বাঁচানো সব্জী থেকে আলু নিয়ে সেদ্ধ করলো তা দিয়ে হল আলু মাখা এবং গাছ থেকে তেঁতুল পেরে তেঁতুল জল তৈরি করল। তারপর দ্রৌপদী তা পাঁচ ভাইয়ের মধ্যে ভাগ করে দেন যা দেখে মাতা কুন্তী অত্যন্ত প্রসন্ন হন। ঐতিহাসিকভাবে বিশ্বাস করা হয় এটিই ফুচকা।।।



Fuchka Image


Atta puchka recipe or puchka recipe at home or puchka recipe bong eats(
atar fuchka,bangla fuchka)

ফুচকার উপকরণ(fuchka ingredients): ময়দা, সুজি, ফুচকার আটা, এবং রিফাইন তেল। 

আলু মাখার উপকরণ: আলু, ধনেপাতা, গন্ধরাজ লেবু, মোটর, কাঁচা লঙ্কা, ভাজা মশলা, তেতুল, বিট নুন।


তেঁতুল জলের উপকরণ: জল, তেতুল, বিট নুন, গন্ধরাজ লেবু, ধনেপাতা, শুকনো লঙ্কার গুঁড়ো, ভাজা মসলা



ফুচকা তৈরির রেসিপি (fuchka recipes or phuchka recipe,atar fuchka-puchka kolkata ): প্রথমেই আমরা একটি বোলে নিয়ে নেব ময়দা, পরিমাণমতো সুজি, সঙ্গে ফুচকার আটা। এরপর খুব ভালো করে সমস্ত উপকরণ মেশাতে হবে। তারপর এতে পরিমান মত জল অল্প করে বারবার দিয়ে একটা শক্ত ডো বা মন্ড তৈরি করতে হবে। এরপর মন্ডটি একটি বোলে 30 মিনিট থেকে 1 ঘন্টা ঢেকে রাখতে হবে, যাতে মন্ডটা খুব ভালোভাবে সেট হয়ে যায়। এক ঘন্টা পর মন্ডটা থেকে কিছুটা নিয়ে সেটাকে লম্বা করে বেলে তা থেকে ছোট ছোট লেচি তৈরি করতে হবে। তারপর লেচি গুলোকে গোল করতে হবে এবং , লেচি গুলোকে সামান্য তেল দিয়ে মাখাতে হবে। এরপর লেচি গুলি হাত দিয়ে চেপে বেলনি দিয়ে নিজেদের ইচ্ছেমতো মাপ অনুযায়ী বেলে নিতে হবে। এরপর করাইতে বেশ অনেকটা রিফাইন তেল ,খুব ভালো মতো গরম করে তাতে , লেচি গুলো দিয়ে দিতে হবে। তারপর নিজেদের ইচ্ছেমতো করা বা হালকা ভেজে নিলেই তৈরি ফুচকা।।
                                                            

আলু মাখার রেসিপি: প্রথমেই নিজেদের পরিমাণ মতো আলু সিদ্ধ করে নিতে হবে তারপর আলুগুলো ছোকলা ছাড়িয়ে সেগুলো একটি বোলে নিয়ে ভালো মতো মসৃণ করে মাখতে হবে। এরপর এতে দিতে হবে পরিমাণমতো নুন, ধনেপাতা কুচি, গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা কুচি, শুকনো লঙ্কার গুঁড়ো, ভাজা মসলার গুঁড়ো,ও , অল্প পরিমাণ তেঁতুল জল দিয়ে ভালো করে মাখতে হবে, তারপর সিদ্ধ করা মটর দিয়ে আলতো করে মেখে নিলেই আলু মাখা তৈরি।।

kolkata Fuchka


তেঁতুল জেলের রেসিপি: একটি পাত্রে নিজেদের পরিমাণ অনুযায়ী জল নিয়ে তাতে তেতুলটা ভালো করে গুলে নিতে হবে। এরপর তাতে পরিমাণমতো নুন, গন্ধরাজ লেবু, শুকনো লঙ্কার গুঁড়ো, ভাজা মসলার গুঁড়ো, ও ধনেপাতা কুচি দিয়ে মিশিয়ে নিলেই তৈরি তেঁতুল জল।।।


দই ফুচকা( doi fuchka) বা চাটনি ফুচকার রেসিপি: তৈরি করা ফুচকার ওপরটা ভেঙে তাতে মেখে রাখা আলুটা পুড়ে, তার ওপর চিনি দিয়ে ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিতে হবে এবং তার মধ্যে তৈরি করা মিষ্টি চাটনি দিয়ে এর ওপর ছড়িয়ে দিতে হবে ভাজা মশলা ও অল্প পরিমাণ ধনেপাতা কুচি এবং অবশেষে ওপরে ভুজিয়া ছড়িয়ে দিলেই তৈরি  চাটনি ফুচকা বা দই ফুচকা।।।




Doi Fuchka




2 تعليقات

If have you any doubts? Please let me know.

إرسال تعليق

If have you any doubts? Please let me know.

أحدث أقدم